
২০২০ সালে জাজ মাল্টিমিডিয়া জনপ্রিয় লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি ‘মাসুদ রানা’ চরিত্র নিয়ে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। এরপর ২০২৩ সালে ‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পেলেও পরিচালক সৈকত নাসিরের ‘মাসুদ রানা’ সিনেমাটি বিভিন্ন কারণে আটকে ছিল। অবশেষে সব জটিলতা কাটিয়ে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার। পোস্টারে সেবা প্রকাশনীর ট্রেডমার্ক প্রচ্ছদটি বুঝিয়ে দিলে ঈদের যে কোনা সিনেমাকে টক্কর দিতে প্রস্তুত ‘মাসুদ রানা’।
পোস্টার প্রকাশ করে জাজ মাল্টিমিডিয়া লিখেছে, “বইয়ের পাতা থেকে এবার সেলুলয়েডের পর্দায় ‘মাসুদ রানা’! বাঙালি পাঠকের হৃদয়ে রোমাঞ্চের ঝড় তোলা সেই চিরচেনা ‘মাসুদ রানা’ ফিরছে একদম চেনা রূপে।” সেবা প্রকাশনীর সেই ক্লাসিক বইয়ের প্রচ্ছদের আদলে তৈরি হলো সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার।
কাজী আনোয়ার কাজী আনোয়ার হোসেনের স্পাই প্রলার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র সবার প্রিয় মাসুদ রানার মিশন একটি গোয়েন্দাভিত্তিক অ্যকশন সিনেমা ভুমিকায় রাসেল রানা ঈদুল আজহায় শুভমুক্তি। পরিচালনা সৈকত নাসির।
পোস্টার প্রকাশের পর সেবা প্রকাশনীর পুরোনো বইয়ের প্রচ্ছদের আবহ পোস্টারে ফুটে ওঠায় নস্টালজিয়ায় ভাসছেন পাঠক-ভক্তরা।
সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। এ ছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। আসন্ন কোরবানির ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।
আজকালের খবর/আতে