মঙ্গলবার ১৯ মে ২০২৬
জাহ্নবী কাপুরকে কেন ‘ছুপা রুস্তম’ বললেন রাম চরণ?
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:০৩ এএম   (ভিজিট : ৯)
‘পেদ্দি’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রাম চরণ তাঁর সহ-অভিনেত্রী জাহ্নবী কাপুরের ভূয়সী প্রশংসা করলেন। তিনি জাহ্নবীর নিবিড় প্রস্তুতি এবং ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের প্রশংসা করেছেন।  অভিনয় গুণে সকলকে অবাক করে দেওয়ার জন্য তাঁকে ‘ছুপা রুস্তম’ বলে অভিহিত করেন রাম চরণ৷ 

 ‘পেদ্দি’ ছবিতে জাহ্নবীকে অন্যরকম চরিত্রে দেখা যাবে৷ এইভাবে আগে কোনও ছবিতে জাহ্নবীকে ব্যবহার করা হয়নি বলেই দাবি৷ অনুরাগীদের মধ্যেও জাহ্নবীকে ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। 

অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রাম চরণ জানান, "একটি গানের দৃশ্যের শুটিংয়ের আগে প্রায় ৮৫ দিন ধরে একটানা শুটিং চলছিল।" ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে জাহ্নবী বলেন, “গানটির জন্য প্রস্তুতি নেওয়ার মতো যথেষ্ট সময়ও আমি পাইনি, কিন্তু ও ( জাহ্নবী) এসে আমার থেকেও শতগুণ ভাল করে কাজটি করেছে।” 

রাম চরণের এই মন্তব্য নিঃসন্দেহে ছবিতে জাহ্নবী আর রাম চরণের  রসায়ন নিয়ে  কৌতূহল বাড়িয়েছে ভক্তদের মধ্যে। 

জাহ্নবীকে  'ছুপা রুস্তম' বলে রাম চরণ বলেন, কাউকে না জানিয়ে চুপচাপ মুম্বইতে অভিনয় শিখছে আর অনুশীলন করছে। "ও সুপ্ত প্রতিভা৷ আমার জীবনে এমন পরিশ্রমী মানুষ আমি দেখিনি।” জাহ্নবীর আন্তরিকতা নিষ্ঠার প্রশংসা করে বলেন, 'পেদ্দি' ছবির সঙ্গে জড়িত প্রত্যেক অভিনেতার কাছ থেকে সম্পূর্ণ সততা ও কঠোর পরিশ্রম দাবি করতেন।

ছবিটির প্রসঙ্গে আবেগে ভাসলেন রাম চরণ৷ স্মৃতিকাতর সংযোগের কথা বলতে গিয়ে রাম চরণ আবেগপ্রবণ হয়ে পড়েন। অতীতে তাঁর বাবা এবং জাহ্নবীর মা শ্রীদেবী একসঙ্গে অভিনয় করেছিলেন৷ পর্দায় জাহ্নবী আর রাম চরণ-এর জুটি দর্শকদের ভাল লাগবে বলেই আশা করেন রাম চরণ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft