
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল আই–এর অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় নাট্যকার ও পরিচালকদের নির্মিত ১৬টি নাটক। ঈদের আগের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫০ মিনিট এবং রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে এসব নাটক।
ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘একভাগ কোরবানি’। এতে অভিনয় করেছেন শাহাদাত হোসেন, নাজনীন চুমকি, তানভীর আজিম প্রমুখ।
একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘অদ্বিতীয়’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তন্ময়। এতে অভিনয় করেছেন নির্জন নওহেল, তিস্তা পাল প্রমুখ।
ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ভালোবেসেছিলাম রাবেয়া খাতুন’। গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করেছেন আবুল হায়াত।
এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, ডলি জহুর, আবুল হায়াত প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘তার চোখের মায়ায়’। রচনা ও পরিচালনা করেছেন রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন তৌসিফ মাহবুব, আইশা খান প্রমুখ।
ঈদের ২য় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘নামে নামে প্রেমে টানে’। রচনা বৃত্তাবন দাস, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে রয়েছেন চঞ্চল চৌধুরী, সায়রা আক্তার জাহান, পাভেল ও সালাহউদ্দিন লাভলু। রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘অপরাজিতা’। পরিচালনা করেছেন মীর আরমান হোসেন। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার, কেয়া পায়েল।
ঈদের ৩য় দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ত্যাড়া জামাই’। রচনা ও পরিচালনা করেছেন তাইফুর জামান আশিক। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, হিমি। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘লাভ গেম’। পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী।
ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৫০ মিনিটে দেখা যাবে ‘নোটবুক’। রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসাইন বাবু। অভিনয়ে রয়েছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মীমাংসা’। রচনা ও পরিচালনা করেছেন মঈন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি।
ঈদের ৫ম দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ট্রিপ টু সিডনি’। রচনা ও পরিচালনায় রুবেল হাসান। অভিনয়ে রয়েছেন খায়রুল বাসার, তটিনী। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘দালাল’। রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। অভিনয়ে মোশাররফ করিম, হিমি।
ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ম্যাচমেকার’। রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। অভিনয়ে রয়েছেন জুনায়েদ বোগদাদী, নুসরাত ইমরোজ তিশা, আবদুল্লাহ রানা প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘অবাক ভালোবাসা’। রচনা ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাফি। অভিনয়ে রয়েছেন ফারহান, সাফা কবির।
ঈদের ৭ম দিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘মিতব্যয়ী’। রচনা ও পরিচালনা করেছেন মঈন খান। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি, শবনম আল্পনা প্রমুখ। রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘জামাই শ্বশুর’। পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন। অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম ও তাসনোভা তিশা।
ঈদের এই বিশেষ আয়োজনে নাটকপ্রেমীদের জন্য ভিন্ন স্বাদের গল্প, জনপ্রিয় তারকা এবং নানা মাত্রার বিনোদন নিয়ে সাজিয়েছে চ্যানেল আই।
আজকালের খবর/আতে