বুধবার ২০ মে ২০২৬
সদরপুরে শুরু হলো ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬’
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৫০ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ২:৫৯ পিএম  (ভিজিট : ১০)
ফরিদপুরের সরপুরে মঙ্গলবার (২০ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি সচেতনতামূলক র‌্যালি হয়।  র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনেন্দ্র নাথ চৌধুরী।  এ সময় ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণা, অগ্নি নির্বাপণ মহড়া, নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরপুর।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft