মঙ্গলবার ১৬ জুন ২০২৬
ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:০৪ পিএম   (ভিজিট : ১২০)
ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে)  সকাল ১১টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তিনদিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঝালকাঠির ওয়্যারহাউজ ইন্সপেক্টর শ্রীবাস বাড়ৈ। তিনি বলেন, 'সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।'

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, 'অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগ মোকাবিলায় পেশাদারিত্ব, সাহসিকতা, ত্যাগ ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ফায়ার সার্ভিস জনগণের আস্থা অর্জন করেছে।

তিনি আরও বলেন, সকল দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে সবার আগে ছুটে যাওয়া স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এ প্রতিষ্ঠানটি জাতির গর্ব।' 

অনুষ্ঠানে বিভিন্ন শিল্প-কারখানার মালিক, রোভার স্কাউট সদস্য, সুধীজন, গণমাধ্যমকর্মীসহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর / রাশেদুল মিলন

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft