মঙ্গলবার ১৯ মে ২০২৬
ক্ষেতলালে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৪৫ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৪:৫৫ পিএম  (ভিজিট : ৩)
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জয়পুরহাটের ক্ষেতলালে ১৯, ২০ ও ২১ তিন দিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬  অনুষ্ঠিত হয়েছে।

সহজ ও স্বল্প সময়ে হয়রানিমুক্ত ভূমিসেবা জনগনের দোরগোড়ায় পৌছে দিতে, মেলার পক্ষথেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা ভূমি অফিস থেকে বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদাক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে ভূমিসেবা মেলায় এসে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভায় একত্রিত হয়।

মঙ্গলবার (১৯ মে) ভূমি মন্ত্রনালয়ের উদ্যোগে এবং উপজেলা ভূমি অফিসের বাস্তবায়নে, মেলায় সহকারি কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রউফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। উপজেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, পৌর বিএনপির সভাপতি প্রভাষক নাফেউল হাদী, কানুনগো মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমিসহকারী মুমিনুল হক প্রমুখ।

আলোচনা শেষে উপস্থিত শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  অতিথি বৃন্দ।

আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft