শুক্রবার ১০ জুলাই ২০২৬
সেবার বার্তায় দেবীদ্বারে বর্ণাঢ্য র‍্যালি ও ভূমি মেলার উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১৮১)
জনবান্ধন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি,সমৃদ্ধ ভবিষ্যৎ ওই শ্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতামূলক সেবা ও গণশুনানির আয়োজন করে দেবীদ্বার উপজেলা ভূমি অফিস। ভূমি অফিসের কার্যক্রমের অংশ হিসেবে ৩ দিনব্যাপী 'ভূমিসেবা মেলা- ২০২৬ উদ্বোধন করা হয়। 

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো. ফয়সল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। 

মেলা উদ্বোধন শেষে  উপজেলা ভূমি অফিস কার্যালয়ে থেকে একটি র‍্যালী বের হয়ে সড়কের প্রধান স্থানগুলি প্রদক্ষিন করে এবং শেষে উপজেলা ভূমি অফিসে জনসচেতনতামূলক ও গণশুনানির সভা অনুষ্ঠিত হয়। 

সভার আলোচনায় বক্তারা ভূমি অফিসের অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন,অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি,মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদনসহ সেবাগ্রহীতারদের সেবা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করেন। 

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft