শনিবার ১৬ মে ২০২৬
মিউজিক্যাল ফিল্মে সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:০৬ পিএম  আপডেট: ১৫.০৫.২০২৬ ৭:০৬ পিএম  (ভিজিট : ১৬)
নতুন একটি গানে কন্ঠ দিলেন বরেণ্য এই সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সাথে গাইলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী মোমিন বিশ্বাস। না বলা গল্প শিরোনামে ইঞ্জিনিয়ার সামছুল আলম এর কথায় গানটিতে সুরারোপ করেছেন বরেণ্য সুরকার রাজেশ ঘোষ। 

এ বিষয়ে জানতে চাওয়া হলে সাবিনা ইয়াসমিন জানান-“মোমিন আমার ভিষণ স্নেহ এবং আদরের সন্তানতুল্য শিল্পী। ইতিপূর্বেও মোমিনের সাথে বেশ কয়েকটি সিনেমার গানে কন্ঠ দিয়েছি। মোমিন যখন এই গানের কথা এবং সুর আমাকে শোনালো তখন এতটাই পছন্দ হলো যে এক বাক্যেই গাইতে রাজি হয়ে গেলাম। রাজেশ ঘোষ আমাদের পরীক্ষীত একজন সুরকার। এই গানেও রাজেশ ওর মেধার স্বাক্ষর রেখেছে। গানটি ভিষণ মেলোডি নির্ভর। আশা করতে পারি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে।”

সুরকার ও সঙ্গীত পরিচালক রাজেশ ঘোষ জানান- “সাবিনা ইয়াসমিন আমাদের প্রাণের শিল্পী। তাঁর মতো এমন একজন দিকপাল শিল্পীর সাথে কাজ করতে পারার আনন্দ অন্যরকম। মোমিনও ভিষণ ভালো একজন শিল্পী। দুজনেই অপূর্ব গেয়েছেন। গানটি নিয়ে আমি খুব আশাবাদী”

মোমিন বিশ্বাস বলেন-“কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এর সাথে যতবারই গান গাওয়ার সৌভাগ্য হয়েছে ততোবারই ঘোরের মধ্যে কেটেছে। এখনো তেমনই কাজ করছে। তিনি আমাদের দেশের সম্পদ। বাংলা গানকে তিনি যেভাবে সমৃদ্ধ করেছেন আমরা শ্রোতা হিসেবেই তাঁর কাছে চিরঋণী। তাঁর সাথে গান গাইতে পারা শিল্পী জীবনের সেরা অর্জন। আশা করি গানটা শ্রোতারা সাদরে গ্রহণ করবেন”

জানা গেছে খুব শীঘ্রই গানটি মুক্তি পাবে।

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft