শনিবার ১৬ মে ২০২৬
পরিবেশ অধিদপ্তরে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:০২ পিএম   (ভিজিট : ৪)
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে শিশু-কিশোরদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা ছড়িয়ে দিতে পরিবেশ অধিদপ্তরে এক বর্ণাঢ্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার মে (১৬) বিকেল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান। চারটে ভিন্ন গ্রুপে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০০ জন শিশু-কিশোর বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার গ্রুপগুলো ছিল— 'ক' গ্রুপ (অনূর্ধ্ব ৮ বছর), 'খ' group (৮ থেকে অনূর্ধ্ব ১২ বছর), 'গ' গ্রুপ (১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর) এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বয়স শিথিলযোগ্য একটি বিশেষ গ্রুপ।

শিশু-কিশোরদের আঁকা চমৎকার সব ছবি মূল্যায়নের জন্য বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মোঃ রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ জিয়াউল হক এবং বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক প্রোগ্রাম অফিসার ও শিশু চিত্রকলা বিশেষজ্ঞ সামিনা নাফিজ।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল আগামী ২০ মে ২০২৬ তারিখে অধিদপ্তরের নিজস্ব নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইটে (www.doe.gov.bd) প্রকাশ করা হবে। পাশাপাশি বিজয়ী প্রতিযোগীদের মোবাইল ফোনেও ফলাফলের বিষয়টি নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনা রাবেগম, পরিচালক (প্রশাসন) পারভেজ চৌধুরীসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft