বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
পীরগাছায় বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৪৬ পিএম   (ভিজিট : ১)
সরকারের অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ সালে রংপুরের পীরগাছা উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে পীরগাছা খাদ্য গুদাম চত্বরে  ধান-চাল সংগ্রহ কর্মসূচি আয়োজন করা হয়। 

উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মুজাক্কিরের সভাপতিত্বে অনন্তরাম গ্রামের আতাউর রহমান নামের একজন কৃষকের নিকট হতে তিন মেট্রিক টন ধান ও আয়েশা অটো রাইস মিল হতে ৫ মেট্রিকটন চাল ক্রয়ের মাধ্যমে ধান-চল সংগ্রহের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আকলিমা খাতুন জানান, বোরো সংগ্রহ অভিযানে পীরগাছা উপজেলার খাদ্য গুদামে ১৬৮০ মেট্রিকটন ধান ও ১৩৬৬.৯৮০ মেট্রিকটন সিদ্ধ চাল, সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা, প্রতিকেজি সিদ্ধ চালের মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। পীরগাছার গুদামে ১ টি অটো রাইসমিল ও ৩৩ টি চাতাল রাইসমিল থেকে এই চাল সংগ্রহ করা হবে। 

এদিকে ধান সংগ্রহের ক্ষেত্রে ১জন কৃষকদের কাছ থেকে সর্বনিম্ন ১ আর সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান ক্রয় করা হবে বলে নিশ্চিত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আকলিমা খাতুন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি তারেক হাসান তাহসিন, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, এনসিপির সমন্নয়ক আব্দুল্লাহ আল মামুন ছাড়াও বিভিন্ন চাতাল রাইস মিল মালিক, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলতানুল ইসলাম ও খাদ্য পরিদর্শক মাহমুদুল হক লেবু।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft