জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ সারির আন্দোলনকারীদের নিয়ে গঠিত সংগঠন “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধীনে গাজীপুর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে উপদেষ্টা, আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং সাব্বির আহাম্মেদ সবুজকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১২ মে) “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক আল মিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— উপদেষ্টা অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, মজিবুর রহমান, এম মঞ্জুরুল করিম রনি, শওকত হোসেন সরকার, শাহ মোঃ রিয়াজুল হান্নান এবং ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আমজাদ হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আ. মান্নান মিয়া, মিঠুন হোসেন, হৃদয় হোসেন, হাফিজুর রহমান অন্তর, সোহেল আহমেদ ও সাইফুল ইসলাম।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন খোকা আমিন। যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন সোহেল সরকার, বাপ্পি ও মাহমুদুল হাসান।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোঃ জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন, তৌহিদুর রহমান তুহিন, রাজিব হোসেন, হোসেন আলী, কবির, আব্দুল জলিল হোসেন, রফিকুল ইসলাম, রানা মিয়া, আলিফ পারভেজ, আকাশ, আমিনুল, শিপন, মাহিন, সোহাগ হোসেন রবিন, কামরুল, সাব্বির, পবিত্র, ফাতেমা, ফাতেমা বেগম, দেওয়ান মিশকাত রহমত উল্লাহ, হাসান আলী, হারুন অর রশিদ, ইলিয়াস হোসেন হিরন, মিলন, মোজাহিদুল ইসলাম শুভ, মশিউর রহমান, সাইফুল ইসলাম, ফরিদুল ইসলাম, জিহাদ হোসেন, সিফাত হোসেন, মোঃ নাসির উদ্দিন মিঠু, শরীফ মিয়া, চয়ন, হাকিম হাবিব, শাহিন আলম সরকার, মারুফ মিয়া, আলামিন, সোহাগ তানভীর, মোখলেছুর রহমান, তারেকুল ইসলাম, প্রদীপ পাল, আহাদুজ্জামান, ইমদাদুল হক, মোস্তফা কামাল, সজিব হোসেন, ফরহাদ মিয়া, মিজান, রনি আহমেদ, মাহমুদুল হাসান রাহাত, কবির হোসন মাঝি, ফাহাদ হোসেন লিংকন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, মোঃ জাহিদ হাসান, রাকিবুল হাসান রিফাত ও মোঃ ইসমাইল।
নবগঠিত এ কমিটি শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে এবং আগামীর দেশ বিনির্মাণে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন কমিটির নেতৃবৃন্দ।
আজকালের খবর/ এমকে