বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাঙ্গারির গোডাউনে আগুন, দুই কোটি টাকার ক্ষতি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৩৬ পিএম   (ভিজিট : ২)
ব্রাহ্মণবাড়িয়ায় একটি ব্যাটারির ভাঙ্গারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের বিরাসার এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

জানা গেছে, বিরাসার এলাকার ছুট্টু মিয়ার ব্যাটারি ভাঙ্গারীর গোডাউনে  বুধবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। মুহুর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা পুরাতন ব্যাটারি ও প্লাষ্টিক সামগ্রীর কারনে আগুনের তীব্রতা বেড়ে যায়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ও সরাইল ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত  ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এতে কোন হতাহতের খবরও পাওয়া যায়নি। 

প্রতিষ্ঠানের মালিক ছুট্টু মিয়া দাবি করেন আগুনে তার প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান,  প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে প্রতিষ্ঠানটিতে দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft