রবিবার ১০ মে ২০২৬
বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী থালাপতির
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ৭)
সব অপেক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছেন থালাপতি বিজয়। শপথ নিয়েই রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে বিদ্যুৎ দেবেন বলে ঘোষণা করেছেন তিনি।   

ঘোষণায় থালাপতি বলেছেন, যেসব গ্রাহক মাসিক ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ খরচ করেন, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়া হবে তাদেরকে।

শনিবার (১০ মে) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন দক্ষিণী সিনেমার এই সুপারস্টার। শপথ নেওয়ার পর নিজের প্রথম ভাষণে বিনামূল্যে বিদ্যুৎ ছাড়াও তিনি আরও বেশ কিছু প্রতিশ্রুতি রেখেছেন রাজ্যবাসীর সামনে।

এর মধ্যে নারীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে থালাপতি বিজয় বলেছেন, নারীদের নিরাপত্তার পাশাপাশি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমি। এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক এবং জেলেদের জন্যও কাজ করব।

তিনি আরও বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা সম্পর্কে জানি। আমি কোনো রাজ পরিবার থেকে আসিনি। আমি জীবনে অনেক কঠোরতা দেখেছি। মানুষ হয়ত আমাকে অপমান করেছে, আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো এবং ছোট ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের অন্তরে স্থান দিয়েছেন, গ্রহণ করেছেন।

এছাড়া যে কাজ করবেন না সেটির কোনো প্রতিশ্রুতিও দেবেন না বলে জানিয়েছেন থালাপতি। একইসঙ্গে তামিলনাড়ুতে বাস্তবতার নতুন যুগ, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের ঘোষণা দিয়েছেন তিনি।

থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। সরকার গঠনে তাকে সহায়তা করেছে কংগ্রেস। এজন্য রাহুলকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft