রবিবার ১০ মে ২০২৬
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে মোদির অভিনন্দন
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ৮)
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

রবিবার (১০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজয়কে উদ্দেশ্য করে দেওয়া ওই বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি জোসেফ বিজয়কে অভিনন্দন। তার আগামী মেয়াদের জন্য শুভকামনা রইল।

অভিনন্দন বার্তার পাশাপাশি তামিলনাড়ুর উন্নয়নে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন মোদি। তিনি আরও বলেন, রাজ্যের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তামিলনাড়ু সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।

দীর্ঘদিন রুপালি পর্দা কাঁপানোর পর থালাপতি বিজয় নিজের রাজনৈতিক দল 'তামিলনাগা ভেট্রি কাজাগাম' (টিভিকে) গঠন করে সক্রিয় রাজনীতিতে নামেন। বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর আজ তিনি দক্ষিণ ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। বিজয়ের এই নতুন পথচলায় ভারতের বিভিন্ন স্তরের রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিনয়জগতের তারকারাও তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft