শনিবার ৯ মে ২০২৬
হেরে জাতীয় ঐক্যের ডাক মমতার
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৩২ পিএম   (ভিজিট : ০)
বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কাছে শোভনীয় পরাজয়ের পর জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম, অতিবাম নিয়ে নতুন মঞ্চ গঠন করার প্রস্তাব দিয়েছে তিনি।

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বরা হয়, শনিবার কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে শপথগ্রহণ করেছেন বিজেপি সরকারের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই দিনেই বিজেপিবিরোধী লড়াইয়ে বাম এবং অতিবাম দলগুলিকে তৃণমূলের সঙ্গে জোট বাধার ডাক দিলেন মমতা।

বিজেপির বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে জোট বাধার আহ্বান জানালেন তিনি।

একই দিনে কালীঘাটে নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করেন তৃণমূল নেত্রী। সেখান থেকেই এই জোটের জন্য তিনি আহ্বান জানান। মমতা বলেন, চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি সব রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন, এনজিও সবাইকে নিয়ে বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ গড়তে চাই।

মমতা আরো বলেন, বাম, অতিবাম, যেকোনো জাতীয় দল, যে যেখানে আছেন—আসুন, আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন।

বিজেপিকে প্রথম শত্রু উল্লেখ করে মমতা বলেন, রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আমি এই আবেদনটা সবার কাছে রাখলাম।
এখন এটা ভাবার সময় নয় যে আমি কে, ও কে। শত্রুর শত্রু আমার বন্ধু। রাজনৈতিকভাবে শত্রুকে মোকাবেলায় প্রস্তুত হতে হবে সবাইকে।

২০২৬ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে ৮০ আসনে।

তার মধ্যে কংগ্রেস দুটি, সিপিএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি (এজেইউপি) দুটি আসনে জয়ী হয়েছে।

কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছে ৪৫.৮৪ শতাংশ। তৃণমূলের ভোটের হার ৪০.৮০ শতাংশ। কংগ্রেস পেয়েছে ২.৯৭ শতাংশ ভোট। সিপিএমের ভোটের হার ৪.৪৫ শতাংশ। নোটাতে পড়েছে ০.৭৯ শতাংশ ভোট। অন্যেরা ৪.২৬ শতাংশ ভোট পেয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft