শুক্রবার ৮ মে ২০২৬
কলকাতায় অমিত শাহ, সন্ধ্যায় চুড়ান্ত হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্য মন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:২৮ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ২:৫২ পিএম  (ভিজিট : ১৩)
ভারতের কলকাতা সফরে পৌঁছেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  শুক্রবার সকাল ১১টার পর কলকাতা বিমানবন্দরে তার বিমান অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ বিজেপির শীর্ষ নেতারা।

বিমানবন্দর থেকে সরাসরি তিনি যান দক্ষিণেশ্বর কালী মন্দির-এ। সেখানে পূজা শেষে নিউ টাউনের একটি হোটেলে ওঠেন তিনি। পরে দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার-এ বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

বিজেপি সূত্রে জানা গেছে, ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে। একইসঙ্গে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতাও নির্বাচন করা হবে।

দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে পরিষদীয় দলনেতা নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অমিত শাহকে।  তাকে সহযোগিতা করবেন মোহনচরণ মাঝি।

রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। সম্ভাব্যদের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন শুভেন্দু অধিকারী।  তবে শেষ পর্যন্ত তার নামেই সিলমোহর পড়বে নাকি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে, তা আজ শুক্রবার সন্ধ্যার মধ্যেই স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার পর সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের নিয়ে রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হতে পারে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft