সোমবার ১৫ জুন ২০২৬
সম্প্রীতি চিত্রকর্ম প্রদর্শনী
‘শিল্প ও সংস্কৃতির বন্ধনই প্রকৃত শক্তি’
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ৮১)
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করতে শুরু হয়েছে ‘সম্প্রীতি’ চিত্রকর্ম প্রদর্শনী। গতকাল রাজধানীর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে এই বিশেষ চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ১০ দিনব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশের ৩৩ জন খ্যাতনামা শিল্পীর কাজ স্থান পেয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন-আইসিসিআরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর, আবদুস সাত্তার, আবুল বারক আলভী, অলক রায়, ফরিদা জামান, নাঈমা হক, তরুণ ঘোষ, মোহাম্মদ ইউনুস, জামাল আহমেদ, রঞ্জিত দাস, মোস্তাফিজুল হক, রোকেয়া সুলতানা, দিলারা বেগম জলি, নিসার হোসেন, মোহাম্মদ ইকবালসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে এবং শিল্পচর্চার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য বৃদ্ধি পাবে। প্রদর্শনীটি শিল্পপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে এবং দর্শনার্থীরা দেশীয় শিল্পীদের বহুমাত্রিক শিল্পভাবনা উপভোগের সুযোগ পাবে। 

উদ্বোধনী বক্তব্যে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, শিল্প ও সংস্কৃতির বন্ধনই ভারত ও বাংলাদেশের সম্পর্কের প্রকৃত শক্তি, যা দুই দেশের মানুষের মধ্যে হৃদয়ের গভীর সংযোগ তৈরি করে এবং তা দীর্ঘস্থায়ী হয়। এই প্রদর্শনী শুধু শিল্পীদের ব্যক্তিগত সৃজনশীলতার প্রকাশ নয়, বরং দুই দেশের অভিন্ন সাংস্কৃতিক চিন্তা ও অনুভূতির প্রতিফলন।

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের শিল্পীদের ভাবনায় তেমন কোনো পার্থক্য নেই এবং অনেক বাংলাদেশি শিল্পীর সঙ্গে ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানেরও নিবিড় সম্পর্ক রয়েছে, যা এই সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করেছে।

প্রণয় ভার্মা বলেন, এই ধরনের আয়োজন দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে আরও যৌথ সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হবে।

অনুষ্ঠানে খ্যাতনামা শিল্পী রফিকুন নবী বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করতে এই প্রদর্শনী খুবই গুরুত্বপূর্ণ। ভারতের শিল্পীদের সঙ্গে আমাদের ভালো যোগাযোগ রয়েছে। আশা করি এই যোগাযোগ আগামীতেও অব্যাহত থাকবে। 

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft