শুক্রবার ৮ মে ২০২৬
মালয়েশিয়ার কেলান্তানে ১০ ভারতীয় ও বাংলাদেশি অভিবাসী আটক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:২৬ এএম   (ভিজিট : ১০)
মালয়েশিয়ার সামুদ্রিক আইন প্রয়োগকারী সংস্থা (এপিএমএম) কেলান্তান শাখা কোটা ভারুর কামপুং কেদাই বুলোহ নদীর তীরে অভিযান চালিয়ে ভারত ও বাংলাদেশের ১০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে।

মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, বুধবার রাতে পরিচালিত এ অভিযানের তথ্য নিশ্চিত করেন কেলান্তান এপিএমএম পরিচালক ক্যাপ্টেন কামাল মোহামাদ। তিনি জানান, গোপন রুট ব্যবহার করে মানবপাচার কার্যক্রম পরিচালনার বিষয়ে গোয়েন্দা তথ্য ও নজরদারির ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কামাল মোহামাদ বলেন, “অপস নাগা, অপস দামাই, অপস পেলান্তান মেরাহ এবং অপস তিরিস” নামে পরিচালিত যৌথ অভিযানের সময় সুঙ্গাই কেলান্তান জলসীমায় সন্দেহজনক গতিতে চলাচলকারী একটি নৌকা শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, রাত ১টা ১৫ মিনিটের দিকে নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা অনুসরণ করে এবং পরে নদীর তীরে অভিযান চালিয়ে বিদেশি নাগরিকদের আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft