বৃহস্পতিবার ৭ মে ২০২৬
স্বপ্ন ছুঁতে অভিনয়ের পথে হাঁটছেন ইরা
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৭:৩০ পিএম  আপডেট: ০৬.০৫.২০২৬ ৭:৩১ পিএম  (ভিজিট : ৩৪)
শৈশব থেকেই নৃত্যের প্রতি গভীর ভালোবাসা ও একাগ্রতা নিয়ে পথচলা শুরু করেছিলেন জান্নাতুল ফেরদাউস ইরা। মাত্র চার বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে তার শিল্পজীবনের সূচনা হয়। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল আগ্রহ, নিয়মিত অনুশীলন এবং সাংস্কৃতিক অঙ্গনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে সম্ভাবনাময় এক নৃত্যশিল্পী ও মডেল হিসেবে গড়ে তুলেছেন। নোয়াখালীর মেয়ে জান্নাতুল ফেরদাউস ইরা, বেড়ে ওঠা ও লেখা পড়া  ঢাকায়।  শিল্পচর্চার স্বীকৃতি হিসেবে এ যাবত তিনটি পুরস্কার পেয়েছেন।

এদিকে জান্নাতুল ফেরদাউস ইরার সাফল্যের পালকে যুক্ত হয়েছে নতুন অভিজ্ঞতা। সম্প্রতি ‘রঙ্গিলা বৈশাখ সম্মাননা’ অর্জনের মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। এটি তার ক্যারিয়ারের তৃতীয় পুরস্কার, যা তার নিরলস পরিশ্রম, প্রতিভা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। 

অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত জান্নাতুল ফেরদাউস ইরা ভবিষ্যতে একজন বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন লালন করছেন।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft