বুধবার ৬ মে ২০২৬
কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা দপ্তরির মৃত্যু
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৪:০৪ পিএম   (ভিজিট : ০)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিছাড়া বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় কৃষ্ণ বিনয় বিশ্বাস (৫৪) নামের এক মাদ্রাসার দপ্তরির মৃত্যু হয়েছে।  

বুধবার (৬ মে) সকাল সোয়া ৯টার দিকে  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কৃষ্ণ বিনয় বিশ্বাস উপজেলা বেথুড়ী ইউনিয়নের ঘিত্তকান্দি গ্রামের মৃত রবিন বিশ্বাসের ছেলে। তিনি রাতইল ইউনিয়ন পারকর্ফা আব্দুল আলিম দাখিল মাদ্রাসার দপ্তরি।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট আ. গফফার বলেন, সকালে তিছাড়া বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান তিনি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft