সোমবার ৪ মে ২০২৬
লন্ডনে ‘নয়া মানুষ’
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৫:৪০ পিএম  আপডেট: ০৪.০৫.২০২৬ ৫:৪৩ পিএম  (ভিজিট : ৩)
প্রতিবারের মতো আগামী ১৭ মে রবিবার পূর্ব লন্ডনের জেনেসি সিনেমা হলে পর্দা উঠছে রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের্। ২৭ তম এবারের এই উৎসবে প্রায় দশটি দেশের ৪০ টির বেশী  চলচ্চিত্র প্রদর্শীত হবে। অংশগ্রহনকারী দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, সাউথ কোরিয়া, কিরগিজস্তান, তাজাকিস্তান, ফিলিপাইন, রাশিয়া, চীন, ইরান, আরমেনিয়া এবং ইউক্রেন। উৎসবটি আগামী ২৩ মে শনিবার পর্যন্ত চলবে।

উৎসবের দ্বিতীয় দিন ১৮ মে সোমবার, লন্ডনের জেনেসি সিনেমা হলে, স্থানীয় সময় বিকেল ৫ টা ৪৫ মিনিটে প্রদর্শিত হবে সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’।

উৎসবে অংশগ্রহণ নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যখন কোন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তখন একজন চলচ্চিত্র কর্মী হিসেবে গর্ব করি। নয়া মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই চলচ্চিত্র এক ধরনের প্রতিবাদ।’

আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।  অভিনয় করেছেন আ. মা. ম. হাসানুজ্জামান,  আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, রওনক হাসান, মৌসুমি হামিদ,  শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান ও শিশুশিল্পী ঊষশী। 

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft