রবিবার ৩ মে ২০২৬
‘বইপোকা’য় ব্যতিক্রম মোশাররফ করিম
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৫০)
দর্শকদের জন্য ‘বইপোকা’ নামে নতুন একটি নাটক নির্মাণ করেছেন মেধাবী নির্মাতা রাজ্জাক রাজ। এতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। শুক্রবার নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। দর্শকের কথা মাথায় রেখে ইউটিউবেও দেখা যাচ্ছে নাটকটি। 

জানা গেছে, হাসান জহির চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আর তার স্ত্রী মনীষা চরিত্রে নীলাঞ্জনা নীলাকে দেখা যায়। এতে হাসান জহির শহরের অনেক বেতনের চাকরি আর বিলাশবহুল জীবন ত্যাগ করে তার স্ত্রী মনীষাকে নিয়ে গ্রামে চলে আসে। বর্তমান সময়ের নানা অবক্ষয়ে ক্ষয়ে যাওয়া সমাজের মানুষের জন্য ভালো কিছু করার তাগিদ নিয়ে গ্রামে আসে তারা। গ্রামে এসে হাসান নিজে ক্ষেতে কৃষি কাজ করার পাশাপাশি মানুষের পেছনে বই নিয়ে ঘোরে তাদের বই পড়ানোর মাধ্যমে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়।

তার ধারণা, মানুষ মানুষকে ছেড়ে গেলেও বই কখনো ছেড়ে যায় না। গ্রামের যেখানেই সে কোনো রকম অসংগতি, বিশৃঙ্খলা বা অরাজকতা দেখে, সেখানেই বই নিয়ে হাজির হয়ে সবাইকে যার যে বিষয়ে জ্ঞান কম, সেই বিষয়ের বই দিতে চায়। কিন্তু দুঃখের বিষয় হলো কেউ তার দেয়া বই নিতে চায় না। 

নির্মাতা রাজ্জাক রাজ বলেন, একজন বউকে মেরে বাপের বাড়ি পাঠাতে চায় মোটরসাইকেল কিনবে বলে যৌতুক আনার জন্য। সেখানে হাসান হাজির হয়ে বলে, মেয়ের বাপ তাকে কষ্ট করে লালন-পালন করে বড় করে তোর সঙ্গে বিয়ে দিয়েছে কি তোকে যৌতুক দেয়ার জন্য? তাদেরকে বই পড়ার জন্য বই দিতে গেলে তারা তা না নিয়ে বরং হাসানকে অপমান করে। এভাবেই গল্প এগিয়ে যেতে থাকে। তবে শেষে কী হয়, তা জানার জন্য দর্শকদের নাটকি দেখতে হবে বলে জানান নির্মাতা।

সুন্দর গল্পের নাটকটি রচনা করেছেন তরুণ নাট্যকার আল আমিন স্বপন। এতে মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা ছাড়াও আরও অভিনয় করেছেন শেখ মাহবুবুর রহমান, লিপু মামা, সাবিনা রনি, মুকুল সিরাজ, ইমরান আজান, ইমরান হাসো, মোহাম্মদ রফিক, ফাহামিদা তৃষা, লিমন আহমেদ, মহসিন আকাশ, প্রিম রোজ প্রমুখ। 

আজকালের খবর/আতে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft