শনিবার ২ মে ২০২৬
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫.৬২ কোটি টাকার আইসসহ বিভিন্ন পণ্য জব্দ
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ১২:০৪ পিএম   (ভিজিট : ১০)
সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ কোটি ৬২ লাখ টাকারও বেশি।

বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্র জানায়, বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৬-এস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার কালিয়ানী পূর্বপাড়া এলাকা থেকে প্রায় ২ কোটি ৯৪ লাখ টাকা মূল্যের ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে।

একইভাবে কালিয়ানী বিওপির আরেকটি দল সীমান্ত পিলার ৭/৬৫-এস সংলগ্ন কালিয়ানী নীলকুঠি এলাকা থেকে আনুমানিক ২ কোটি ২৬ লাখ টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

অপরদিকে, কাকডাঙ্গা বিওপির দুটি পৃথক আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ ও ৫ আরবি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালী এলাকা থেকে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও শাড়ি জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ আরবি সংলগ্ন উত্তর ভাদিয়ালী এলাকা থেকে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামাল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরনের চোরাচালান একদিকে সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত করে, অন্যদিকে স্থানীয় শিল্পের বিকাশে বাধা সৃষ্টি করে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণও বিজিবির এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে আরও জোরদারের আহ্বান জানিয়েছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft