রবিবার ২৬ এপ্রিল ২০২৬
প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ গঠনে অংশীজনদের সম্মিলিত প্রয়াস জরুরি : তথ্যমন্ত্রী
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:২৭ এএম   (ভিজিট : ১১১)
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সকল অংশীজনদের সম্মিলিত মেধা ও চিন্তাশক্তি প্রয়োগ করা জরুরি।

তিনি বলেন, ‘সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত জ্ঞানের সমষ্টিগত চর্চাই একটি জাতির শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়। ভবিষ্যৎ সভ্যতার চ্যালেঞ্জ মোকাবিলায় এটিই হবে আমাদের প্রধান হাতিয়ার।’

গতকাল শনিবার রাতে রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিআইএসএ) আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন : টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বর্তমান বিশ্বের ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘সেমিকন্ডাক্টর ও বিরল খনিজ সম্পদ এখন বৈশ্বিক সভ্যতার কৌশলগত উপাদানে পরিণত হয়েছে। বিশ্বের প্রভাবশালী ১০০ নেতার তালিকায় একজন সেমিকন্ডাক্টর কোম্পানির প্রধানের স্থান পাওয়া প্রমাণ করে যে, প্রযুক্তির শক্তি এখন দেশ ও সীমানা ছাড়িয়ে গেছে। আগে যুদ্ধের কারণ কেবল জ্বালানি তেল থাকলেও এখন তা প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করছে।’

আইসিটি খাতের বিশেষজ্ঞদের প্রতি আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ‘জটিল প্রযুক্তিগত উন্নয়ন বা ডিজিটাল সভ্যতার অগ্রগতির বিষয়গুলো সাধারণ মানুষের চেয়ে আপনারা বেশি ভালো বোঝেন। তাই দেশ ও জাতির দায়িত্ব পালনকারী নীতিনির্ধারকদের আপনারা সঠিক দিশা দেখাতে পারেন। আপনাদের সম্মিলিত জ্ঞানই আমাদের সময়োপযোগী ও কার্যকর নীতিমালা প্রণয়নে সহায়তা করবে।‘

তথ্যমন্ত্রী আরও বলেন, বিআইএসএ এমন একটি মঞ্চ হিসেবে ভূমিকা রাখবে-যেখানে আইসিটি খাতের বিনিয়োগকারী, শিল্পপতি ও বিশেষজ্ঞরা তাদের উদ্ভাবনী আইডিয়া শেয়ার করবেন। ‘টেলিকম ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ এর মতো গুরুত্বপূর্ণ আইন নিয়ে এমন উন্মুক্ত সংলাপ ডিজিটাল বাংলাদেশের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ (সালেহ শিবলী), বিআইএসএ-এর প্রধান উপদেষ্টা মুস্তফা রফিকুল ইসলাম ডিউক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স-এর সভাপতি ফয়সাল আলিম।

অনুষ্ঠানে তথ্য-প্রযুক্তি খাতের উদ্যোক্তা, আইন বিশেষজ্ঞ এবং নীতিনির্ধারকরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
সারাওয়াকে স্থানীয় শ্রমিক বদলে বিদেশি নিয়োগের অভিযোগ প্রত্যাখ্যান
মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ন- আহবায়ক মারুফকে বিদায়ী সংবর্ধনা
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
উলিপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি
বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft