শনিবার ২৫ এপ্রিল ২০২৬
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৩৪ পিএম   (ভিজিট : ১৪৪)
জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশক পর দেশের গণতন্ত্রকামী জনগণ ভোট দিয়ে আমাদের সরকারকে নির্বাচিত করেছে। দীর্ঘদিন ধরে একটি ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসেবে জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব।

রাষ্ট্রযন্ত্রের নিয়োগ বদলি পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচ্য হিসেবে দেখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধা নির্ভর আত্মবিশ্বাসী সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। সরকারি কর্মে নিয়োজিত মানবসম্পদকে আধুনিক প্রশিক্ষণের পাশাপাশি প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারে গড়ে তোলা অত্যন্ত জরুরি। 

তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধ পরিকর। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিকল্প নেই। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। 

তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল গ্রেপ্তার
যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি সেটাকে রিভাইভ করা সহজ নয়: অর্থমন্ত্রী
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft