শনিবার ২৫ এপ্রিল ২০২৬
রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন প্রধানমন্ত্রীর
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ১৪৯)
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেছেন। তিনি আজ সকালে নিউ ইস্কাটনে অবস্থিত স্কুলটি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হঠাৎ করেই স্কুলটি পরিদর্শন করেন। এ সময় তিনি শিশু-শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটান। তাদের সঙ্গে কথা বলেন। ছোট্ট শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। কেউ কেউ ছুটে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে। কেউ আবার অটোগ্রাফ নিতে।

আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ক্লাসরুমে ঢুকেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পড়াশুনার পাশাপাশি তিনি খেলাধুলা করারও পরামর্শ দেন। শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এ মেলবন্ধন দেখে শিক্ষকরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

প্রধানমন্ত্রী এর আগে সকালে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের ট্রেনিং কাম ডরমেটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বিয়ামের মহাপরিচালক আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য নাজমুল গ্রেপ্তার
যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি সেটাকে রিভাইভ করা সহজ নয়: অর্থমন্ত্রী
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অর্থনৈতিক সংকট কাটাতে নতুন উদ্যমে কাজ করছে দেশবন্ধু গ্রুপ
দুই প্রজন্মের কন্ঠে ‘বাবা ছেলের গান’
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft