মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে নাদিয়া পাঠান পাপন পেলেন বিএনপির মনোনয়ন
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ৯৬)
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নাদিয়া পাঠান পাপন। নাদিয়া পাঠান পাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য। ছাত্রজীবন থেকেই তিনি  বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। জুলাই অভ্যুত্থানেও তিনি সরাসরি মাঠে ছিলেন।

নাদিয়া পাঠান পাপন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের চান্দুরা গ্রামের মরহুম আনোয়ার হোসেন ও সৈয়দা নাখলু আক্তারের কন্যা।

নাদিয়া পাঠান পাপনের মা সৈয়দা নাখলু আক্তার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি। তিনি বিজয়নগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে  নাদিয়া পাঠান পাপন বিএনপির মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

মেয়ের এই মনোনয়ন প্রাপ্তিতে খুশি জানিয়ে মা সৈয়দা নাখলু আক্তার বলেন, রাজনীতি নিয়ে আমাদের (মা-মেয়ে) মাঝে কোনো মতানৈক্য হয়নি। এ নিয়ে কোনো ধরণের কথা হয়নি। শ্বশুর বাড়িতে থাকার সুবাদে আমার মেয়ে ঢাকাতেই রাজনীতি করেছে। পাপন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য।

বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। মা সৈয়দা নাখলু আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সহ-সভাপতি, বিজয়নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য ছিলেন। কিন্তু উনার মেয়ে নাদিয়া পাঠান পাপন বর্তমানে বিএনপি’র সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোনীত হয়েছে। বিজয়নগরের সন্তান হওয়ায় দলমতের ঊর্ধ্বে উঠে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর কথা স্ট্যাটাসে উল্লেখ করেছেন।

এ বিষয়ে নাদিয়া পাঠান পাপনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সাংবাদিকরা সোমবার বিকেলে পাপনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

এ ব্যাপারে নাদিয়া পাঠান পাপনের মা সৈয়দা নাখলু আক্তার বলেন, আমি আগেই রাজনীতি ছেড়ে দিয়েছি। আমার মেয়ে আগে থেকেই বিএনপির রাজনীতি করতো। তবে রাজনীতি নিয়ে তার সাথে আমার কখনো মতানৈক্য হয়নি। মেয়ে এম.পি হলে মায়ের যে অনুভুতি হওয়ার কথা সেটাই আমার হচ্ছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
এবার সংসদে গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
ইস্ট লন্ডনে গ্রিন পার্টির কাউন্সিলর প্রার্থী শেখ ফারুক আহমদ
সিরাজগঞ্জে হাম রুবেলা টিাকাদান কর্মসূচির উদ্বোধন করেন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft