মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, তদন্ত করছে সিআইডি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ১৩৮)
নওগাঁর নিয়ামতপুরে ডাকতি করতে গিয়ে দুই শিশুসহ একই পরিবারের ৪ সদস্যকে জবাই করে হত্যা নাকি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে, বিষয়টি তদন্ত শুরু করেছে সিআইডি।

এই ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য নিহত হাবিবুর রহমানের পিতা নুমির উদ্দীন, বড় বোন ডালিমা, মেঝ বোন শিরিনা ও ভাগনে সবুজকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার রহস্য উদঘাটনে নওগাঁ ও রাজশাহী থেকে পুলিশের সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে কোন ডাকাতি বা দস্যুতা নয়, জমি নিয়ে বিরোধ জেরেই হত্যাকাণ্ড ঘটেছে।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই নিশংস  ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
নিহতরা হলেন, হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।

পুলিশের প্রাথমিক তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান,  তার স্ত্রী ও দুই সন্তানকে আলাদা আলাদা শয়ন কক্ষে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে একই বাড়িতে আলাদা ঘরে অক্ষত অবস্থায় ছিলেন নিহত হাবিবুর রহমানের পিতা নুমির উদ্দীন। তিনি সকালে ঘুম থেকে উঠে প্রথমে বিষয়টি বুঝতে পারেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন।

তবে বেশ কিছু দিন হলো তিনি একমাত্র ছেলে হাবিবুরকে দশ বিঘা জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে মেয়ে ও নাতিদের সঙ্গে বিবাদ চলে আসছিল। তাছাড়া কয়েক দিন নিহত হাবিবুর দুই লক্ষ টাকায় গরু বিক্রি করেছিল। সেই টাকা ঘটনার দিন বাড়িতেই ছিল।

নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, তার মেয়ের ননদ শিরিনা ও তার ছেলে সবুজ রানা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগেও তারা তার মেয়ে ও জামাইকে হত্যার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি।

প্রতিবেশী সাহেব আলী বলেন, ঈদের আগে বোন শিরিনার ছেলে ভাগনা সবুজ লুডুলস এনে দিলে সেই লুডুলস খেয়ে সকলেই অচেতন হয়ে পরে। পরে পাগল হয়ে যাওয়ার উপক্রম।  চিকিৎসা নিয়ে সুস্থ হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি ডাকাতি নয়। জমিজমা সংক্রান্ত বিবাদ নিয়ে হতে পারে। তবে আমরা অধিক গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি। জিজ্ঞেসাবাদের জন্য পরিবারের চার জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আশা করি অতিদ্রুত আমরা সত্য উদঘাটন করতে পারব।

আজকালের খবর/বিএস 











Advertisement
সর্বশেষ সংবাদ
জামিন পেলেন শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
এবার সংসদে গাড়ি চাইলেন হাসনাত আবদুল্লাহ
যুদ্ধবিরতির সময় বাড়াতে চান না ট্রাম্প
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
ইস্ট লন্ডনে গ্রিন পার্টির কাউন্সিলর প্রার্থী শেখ ফারুক আহমদ
সিরাজগঞ্জে হাম রুবেলা টিাকাদান কর্মসূচির উদ্বোধন করেন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft