মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
মানি লন্ডারিং মামলায় গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৫৬ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৪:২১ পিএম  (ভিজিট : ১৬)
গাইবান্ধার পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ। 

রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে ঢাকা সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার নামে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। মূলত এ মানি লন্ডারিং মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা পলাশবাড়ির শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে আসলে তাকে গ্রেপ্তার করা হয়। 

হরিদাসকে একটি মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার করেছে সিআইডি। মানি লন্ডারিং ছাড়াও হরিদাসের বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ, প্রতারণা, ধর্মীয় উস্কানি, মন্দির, শশ্মান ও জমি দখল, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রসহ অসংখ্য অভিযোগ রয়েছে।  মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুরে বিশ্বের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার  ‘রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি নির্মাণ কাজ স্থগিত করে। ওই সময় মন্দির কর্তৃপক্ষ জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই নির্মাণকাজ স্থগিত রাখা হয়। 

হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান। তিনি জানান, ঢাকা সিআইডি পুলিশের একটি দল গত রবিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি জানান, গত ২০১৮ সালেও হরিদাস প্রতারনা মামলায় র‌্যাবের হাতে ও গ্রেপ্তার হয়েছিল।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft