মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নিয়ে যা লিখছে ব্রিটিশ মিডিয়া
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:১৬ পিএম   (ভিজিট : ২৫)
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আগামী বুধবার আটলান্টায় ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই মহারণ ঘিরে ইতোমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

শুধু আসন্ন ম্যাচ নয়, আলোচনায় উঠে এসেছে ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ, ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’, দুই দেশের দীর্ঘদিনের ফুটবলীয় বৈরিতা এবং লিওনেল মেসির একটি অনন্য পরিসংখ্যান। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছেন মেসি।

দ্য গার্ডিয়ান লিখেছে, প্রায় ৪০ বছর পরও ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর স্মৃতি ইংলিশ ফুটবল সমর্থকদের মনে তাজা। সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছেন লিওনেল মেসি, যা ম্যাচটির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে কড়া ভাষা ব্যবহার করেছে ট্যাবলয়েড দ্য সান। সুইজারল্যান্ড ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তারা দাবি করেছে, আর্জেন্টিনা যেন মাঠে ১২ জন নিয়ে খেলেছে। বিশেষ করে এমবোলোর লাল কার্ড ও লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে ভিএআরের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পত্রিকাটি।

ডেইলি মেইল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মেসির ক্যারিয়ারের এক বিরল তথ্যকে। তাদের ভাষ্য, ২০৫টি আন্তর্জাতিক ম্যাচ ও ছয়টি বিশ্বকাপ খেলেও মেসি কখনো ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামেননি। তাই এই সেমিফাইনাল শুধু দুটি দলের লড়াই নয়, ইতিহাস, স্মৃতি আর পুরোনো হিসাব চুকানোরও ম্যাচ। 

ম্যারাডোনার ক্ষত মনে করিয়ে দিয়ে পত্রিকাটি আরও যোগ করে, আজতেকা স্টেডিয়ামের পুরোনো ভূত তাড়িয়ে ইংল্যান্ড সেমিফাইনালে এসেছে। তবে ডিয়েগো ম্যারাডোনার কাছে ক্ষতবিক্ষত হওয়ার ৪০ বছর পর, তারা এবার আর্জেন্টিনার আরেক জাদুকরী পায়ের (মেসি) মুখোমুখি হতে যাচ্ছে। এখন দেখার বিষয় মেসির এই ক্লান্ত শরীর আর কতটুকু ধকল নিতে পারে? এটি এমন এক ম্যাচ যা ইতিহাস, গল্প আর পুরনো বকেয়া হিসাবে ঠাসা। আর সাম্প্রতিক ইতিহাস বলে, এটি একটি নির্মম লড়াইয়ের রূপ নিতে পারে।”

ইনডিপেনডেন্টের মতে, সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল না হলেও হুলিয়ান আলভারেজের গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে সম্পূর্ণ ভিন্ন মাত্রার, কারণ এটি দুই দেশের দীর্ঘদিনের ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়।

অন্যদিকে দ্য টেলিগ্রাফ লিখেছে, অবশেষে ইংল্যান্ডের ফুটবলারদের সামনে দাঁড়াচ্ছেন লিওনেল মেসি। তাদের মতে, বুধবারের সেমিফাইনালে ইতিহাসের পুরোনো সব শত্রুতা আবারও নতুন করে প্রাণ ফিরে পাবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft