মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
কুমিল্লা উত্তর বিএনপির কমিটি গঠন
দেবীদ্বারের রেজভীউল আহসান মুন্সী ও সুফিয়া বেগম যুগ্ম আহবায়ক
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:২৯ পিএম   (ভিজিট : ২৮)
কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৮ সদস্য বিশিষ্ট এ কমিটিতে নতুন করে নেতৃত্বের স্থান পেয়েছে কুমিল্লা- ৪ দেবীদ্বার আসনের চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান সাবেক কুমিল্লা জেলা উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী ও দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া বেগম। এ দুই জন দেবীদ্বার থেকে কুমিল্লা জেলা উত্তর বিএনপির নতুন কমিটিতে যুগ্ম আহবায়কের দ্বায়িত্ব লাভ করেন। তবে  এ কমিটিতে আবুল হাশেমকে আহবায়ক ও সাত জনকে যুগ্ম আহবায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (১৩ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন। 

এর আগে আহবায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত করা হয়।

নব গঠিত কমিটির সাত যুগ্ম আহবায়ক হলেন- সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া ও সুফিয়া খাতুন।
আগামী তিন মাসের মধ্যে এ কমিটিকে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft