লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানির লাইন মেরামত করতে গিয়ে শ্রমিকরা তিনটি মর্টার শেল উদ্ধার করেছে। বুধবার (২৯ জুলাই) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তাজল ওসি সড়কের সহিদ মাস্টার বাড়ির সামনে সড়কে মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা মর্টার শেল তিনটি দেখতে পান।
পৌরসভার উপ-প্রকৌশলী রিফাত হাসান বলেন, তাৎক্ষনিক ভাবে ঘটনাটি পুলিশকে জানানো হয়।সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলকে লাল ফিতা দিয়ে ঘেরাও করে রেখেছে এবং দুই দিক থেকে রাস্তা বন্ধ করে দেন। সব ধরনের চলাচল বন্ধ রাখতে এবং নিরাপত্তা সার্থে এটি করা হয়েছে বলে জানা যায়।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিক ভাবে বস্তু তিনটি কে উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট বোমা বা মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয় ইউনিটের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। ঘটনাটি জেলা পুলিশ সুপার কে জানানো হয়েছে। নিরাপত্তা জন্য সড়কটিকে দুই দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।
আজকালের খবর/বিএস