শনিবার ১৮ এপ্রিল ২০২৬
কত দিন লাগবে হরমুজ থেকে মাইন অপসারণ করতে?
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৩:১৯ পিএম   (ভিজিট : ১৯২)
আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি থেকে সব মাইন করতে কমপক্ষে ২ থেকে ৩ সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। তার আগে কোনোভাবেই হরমুজকে মাইনমুক্ত করা সম্ভব নয়।

এর প্রধান কারণ ২টি । প্রথমত, এমনিতেই স্থলভাগের চেয়ে জলপথ বা সাগরে মাইন শনাক্ত করা এবং ধ্বংস করা বেশি সময়সাপেক্ষ, তারওপর হরমুজের কোন কোন জায়গায় ইরানের প্রতিরক্ষা বাহনী মাইন পেতেছে— তার সম্পূর্ণ ও নির্ভুল রেকর্ড মার্কিন বাহিনীর কাছে নেই। ফলে প্রথমে যুক্তরাষ্ট্রকে মাইন খুঁজে বের করতে হবে, তারপর তা ধ্বংস করতে হবে।

দ্বিতীয়ত, মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক রা জানিয়েছেন—হরমুজে বিভিন্ন ধরনের মাইন পেতেছে ইরান। এসবের মদ্যে রয়েছে বটম মাইন, যা সমুদ্রতলে থাকে এবং জাহাজ ওপর দিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়; টেদার্ড মাইন, যা নোঙর করা অবস্থায় পানির উপরিভাগের কাছাকাছি ভেসে থাকে; ড্রিফটিং মাইন, যা পানিতে অবাধে চলাচল করে; এবং লিম্পেট মাইন, যা সরাসরি জাহাজের খোলের সাথে সংযুক্ত হয়ে বিস্ফোরিত হয়। যদি মাইনের এত বৈচিত্র না থাকতো, তাহলে হরমুজ প্রণালিকে মাইনমুক্ত করতে সময় আরও কম লাগত।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অপারেশন্স বিভাগের প্রধান অ্যাডমিরাল ডেরিল কাউডলে রয়টার্সকে এ প্রসঙ্গে বলেছেন, “জলপথ কিংবা সাগর থেকে মাইন অপসারণ খুব সময়সাপেক্ষ ব্যাপার।” মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক থিংকট্যাঙ্ক সংস্থা হাডসন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিশ্লেষক ব্রায়ান ক্লার্ক বলেছেন, “হরমুজ প্রণালিমে পুরোপুরি মাইনমুক্ত করতে সময় লাগবে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ। এর চেয়ে বেশি সময়ও লাগতে পারে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার মধ্যে দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে জলমাইন পাতে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ধারণা করা হচ্ছে, হরমুজ প্রণালির বিভিন্ন স্থানে অন্তত ১ ডজন মাইন পেতেছে আইআরজিসি।

তবে প্রণালির কোন কোন জায়গায় মাইন পাতা হয়েছিল, তার রেকর্ড ঠিকমতো রাখেনি রেভল্যুনারি গার্ড কোর। ফলে ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে হরমুজ থেকে মাইন অপসারণ করা। কারণ, ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের এক প্রায় চতুর্থাংশ পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। কারণ, ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই জলপথটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, বৈশ্বিক জ্বালানি বাজারের মোট সরবরাহের এক প্রায় ২৫ ভাগ বা এক চতুর্থাংশ পণ্য এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়।

ইরান হরমুজে অবরোধ জারি করায় ব্যাপক চাপে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ। বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বাড়তে থাকে, অনেক দেশেই দেখা দেয় জ্বালানি সংকট।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রনিধিদের সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি ও ইরানের সামরিক বন্দরগুলোতে অবরোধ জারির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সেই ঘোষণা দেওয়ার প্রায় দু’ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানায়, হরমুজ থেকে মাইন অপসারনে কাজ শুরু হয়েছে।

সূত্র : রয়টার্স

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
হজ ফ্লাইট উদ্বোধন
হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প
পার্কভিউ হসপিটাল লিমিটেড-এর ৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ তলা একাডেমিক ভবনের পাইলিং কাজের উদ্বোধন
আদিতমারী উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সোহরাবের পদত্যাগ
মিরপুরে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুক্রবার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft