বৃহস্পতিবার ২১ মে ২০২৬
জাবিতে ঐতিহ্যবাহী ভেলা বাইচ অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৩০৫৯)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর উদ্যোগে চৈত্র সংক্রান্তি ১৪৩২ উপলক্ষে আয়োজিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘ভেলা বাইচ’ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রে আয়োজিত এই উৎসবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শহীদ সালাম-বরকত হল।

সোমবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রঙ পুকুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হলের প্রতিনিধি হিসেবে মোট ১১টি দল এই বাইচে অংশ নেয়, যেখানে প্রতিদলে দু’জন করে প্রতিযোগী অংশ নেন। 

প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে। চূড়ান্ত প্রতিযোগিতায় শহীদ সালাম-বরকত হল প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান লাভ করে নবাব সলিমুল্লাহ হল এবং তৃতীয় হয় আ ফ ম কামালউদ্দিন হল।

এসময় জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু তার বক্তব্যে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের দলগত চেতনা এবং সংস্কৃতির প্রতি ভালোবাসাই এই আয়োজনকে সফল করেছে। শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতেই জাবি ক্যাম্পাস আজ উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে আমাদের শিকড় ও সংস্কৃতি ধরে রাখার এই আগ্রহ অত্যন্ত আশাব্যঞ্জক। অতীতে সাংস্কৃতিক অঙ্গনে যেসব ঘাটতি ছিল, এ ধরনের ব্যতিক্রমী ও সৃজনশীল উদ্যোগ তা পূরণে সহায়ক হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, প্রক্টর এ কে এম রাশেদুল আলম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft