শুক্রবার ২৬ জুন ২০২৬
কোটালীপাড়ায় হামের প্রকোপ বৃদ্ধি, ১০ দিনে হাসপাতালে ভর্তি ২৩ রোগী
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩০ পিএম   (ভিজিট : ৩৩১)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা এলাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে হাম রোগের সংক্রমণ। গত ২ এপ্রিল থেকে ১২ এপ্রিল পর্যন্ত ১০ দিনে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৫ জন এবং গুরুতর অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরসহ উচ্চতর স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানো হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিশু ও কিশোরদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, চোখ লাল হওয়া ও কাশি—এসব উপসর্গ নিয়ে রোগীরা হাসপাতালে আসছেন। বিশেষ করে হিরণ ও কুশলা ইউনিয়নে আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস জানান, গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের জন্য আলাদা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। সংক্রমণ রোধে রোগীদের পৃথক রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অধিকাংশ আক্রান্ত শিশু নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে ছিল। অভিভাবকদের অনীহার কারণেই অনেক শিশু টিকা থেকে বঞ্চিত হয়েছে। আক্রান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা কার্যক্রমও চালানো হচ্ছে।

চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হলেও সময়মতো চিকিৎসা ও সচেতনতা থাকলে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। তবে জটিলতা দেখা দিলে নিউমোনিয়াসহ অন্যান্য ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে, হামের প্রকোপ বাড়ায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft