বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
পার্কভিউ হসপিটাল লিমিটেডের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৭২)
পার্কভিউ হসপিটাল লিমিটেডের উদ্যোগে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এক আনন্দঘন ও আন্তরিক পরিবেশে সম্মানিত কনসালটেন্টদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম এবং সঞ্চালনা করেন হসপিটাল ডিরেক্টর ডা. মোহাম্মদ রেজাউল করিম।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য প্রদান করেন। 

বক্তব্য রাখেন- ল্যাব ডিরেক্টর ডা. মাহবুবুর রহমান চৌধুরী, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহনা চৌধুরী, অর্থোপেডিক্স সার্জন ডা. এম. এম. বারী, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. আ. ই. ম. ন. জাহাঙ্গীর সেলিম, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. চিরঞ্জীব বড়ুয়া, শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. মুছা, গ্যাস্ট্রোএন্টেরোলজি বিশেষজ্ঞ
ডা. মোস্তফা নূর মহসিন, কার্ডিওলজি বিশেষজ্ঞ ডা. এম. এম. আলম সাদী, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ. এস. এম. জাহেদ, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ ইউনুস, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আশরাফ আলী, সার্জারি বিশেষজ্ঞ ডা. ইয়াকুব হোসেন, কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. রফিকুল হাসান এবং ভাসকুলার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহেদ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত বন্ধনের এক অনন্য মিলনমেলা। উপস্থিত চিকিৎসকগণ ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে আরও উন্নত চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন করা হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসবমুখরতা যোগ করে।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft