সোমবার ২০ এপ্রিল ২০২৬
কালীগঞ্জে রাসেলের তৈরি স্মার্ট অ্যাপসের মাধ্যমে পাম্পে তেল বিক্রি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ৪৫০)
অ্যাপস উদ্ভাবক রাসেল

অ্যাপস উদ্ভাবক রাসেল

ফিলিং স্টেশনে শৃঙ্খলা  ও কৃত্রিম সংকট ঠেকাতে  এবার  অ্যাপস' এর মাধ্যমে তেল বিক্রি কার্যক্রম  শুরু  করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ এস আর ফিলিং স্টেশনে  ওই কার্যক্রমের সুচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। 

কালীগঞ্জের তরুণ শিল্প উদ্যোক্তা ওবায়দুল হক রাসেলের প্রস্তুতকৃত অ্যাপসটির মাধ্যমে ডাটা এন্ট্রি করে ফিলিং স্টেশন গুলোতে তেল প্রদান কার্যক্রম চালানো হবে। প্রযুক্তি নির্ভর ওই অ্যাপস ব্যবহারে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকদের  দীর্ঘ লাইন, সিন্ডিকেট,  বৈষম্যদূরসহ বিশৃঙ্খলা ঠেকানো  সম্ভব হবে। মঙ্গলবার ও আজ বুধবার এই অ্যাপসটির মাধ্যমে অকটেন ও পেট্রোল বিক্রি শুরু হলে কিছু মোটরসাইকেল চালক অ্যাপসসের মাধ্যমে এক ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে অন্য ফিলিং স্টেশনে তেল নিতে গেলে তারা ধরা পড়েন। পরে ক্ষমা চেয়ে প্রথমবারের মতো রক্ষা পান।

ওবায়দুল হক রাসেল জানান,  তিনি একটি স্মার্টফোন অ্যাপস ডেভেলপ করেছেন। যার মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে তেল বিতরণে স্বচ্ছতা ও শৃঙ্খলা  আনার পরিকল্পনা করা হয়েছে। তিনি বলেন,  মোটরসাইকেল গুলো  ফিলিং স্টেশনে তেল নিতে আসলে অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলের নাম্বার, ইঞ্জিন নাম্বার অথবা চ্যাসিস নাম্বার স্ক্যান করা হবে। এরপর তথ্য গুলো সার্ভারে সংরক্ষণ পূর্বক তেল প্রদান করা হবে। এক্ষেত্রে  উপজেলা প্রশাসনের নির্দেশিত তেল প্রদানের  পরিমাণ এবং পুনরায় তেল নিতে আসার পরবর্তী দিন ধার্য করা থাকবে। অ্যাপসটি  একাধিক ফিলিং স্টেশনের সঙ্গে সমন্বয় থাকবে। নিদিষ্ট দিনক্ষণের আগে অন্য কোন ফিলিং স্টেশনে গেলেও তেল পাবে না।

উদ্যোক্তা রাসেল  আরও বলেন, বর্তমানে কিছু অসাধু ব্যক্তি তেল নিয়ে মজুদ করছে এবং পরে বেশি দামে বিক্রি করছে।  এই অ্যাপস ব্যবহার করলে তাদের চিহ্নিত করা সহজ হবে।

তিনি বলেন,অ্যাপসটি সঠিকভাবে পরিচালনা  হলে প্রকৃত গ্রাহকরাই তেল পাবে ও সংকট  দূর হবে।

রাসেল জানান, তার অ্যাপসটি ব্যবহারের বিভিন্ন সুবিধা উল্লেখ করে ঝিনাইদহ জেলা প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন  দপ্তরে পাঠিয়েছিলেন। এ নিয়ে  গত সোমবার ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর ঐদিন  রাতে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ অ্যাপসটির কার্যক্রম শুরু  করতে বলেন। 

ইউএনওর অনুমতি পেয়েই কাজটি শুরু করেছেন বলে  জানান রাসেল। 

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft