রবিবার ৩১ মে ২০২৬
ধর্মপাশায় ব্যবসায়ীর মৃত দেহ উদ্ধার
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:২৮ পিএম   (ভিজিট : ৫৭২)
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দৌলতপুর বাজারের মোদি ব্যবসায়ী কামরুল ইসলাম (৪৫) মৃতদেহ উদ্ধার করা হয়। কামরুল ইসলাম একই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র।  

স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম দীর্ঘদিন যাবৎ একটি মোদির দোকান পরিচালনা করে আসছে। প্রতিদিনের মতো মঙ্গবার রাতে দোকান বন্ধ করে দোকানেই রাএি যাপন করেছিলেন। 

বুধবার (৮ এপ্রিল) ভোরে স্থানীয় মসজিদের মুসল্লিগণ তার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দোকানটি খোলা দেখতে পেয়ে দোকানের ভেতরে প্রবেশ করে কামরুলের মৃত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে ও দোকানটি এলোমেলো অবস্থা দেখতে পেয়ে স্থানীয় জনসাধারণ ধর্মপাশা থানায় খবর দেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্যা বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই এবং মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠাই।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে মৃতের সঠিক কোনো কারণ জানা যায়নি।তবে তদন্তে বিস্তারিত জানা যাবে। 

আজকালের খবর/রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft