বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৪:৪২ পিএম  আপডেট: ০৭.০৪.২০২৬ ৪:৪৬ পিএম  (ভিজিট : ১৭৮)
নাটোরের সিংড়া উপজেলার ৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা কৃষি হলরুমে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম, সিংড়া থানার নবাগত ওসি রফিকুল ইসলাম প্রমুখ।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় এক বিঘা করে জমি চাষের জন্য ২৪০ জন কৃষক পাটের এক কেজি করে বীজ এবং পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার, ১০০ জন কৃষক মুগ ডালের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার এবং ১০০ জন কৃষক এক কেজি করে তিলের বীজ এবং ১০ কেজি ডিএপি ও পাঁচ কেজি এমওপি সার পাচ্ছেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft