বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
বিজয়নগরে বিজিবির অভিযানে ১ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:০৭ পিএম   (ভিজিট : ২১১)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৯ লাখ টাকার ভারতীয় শাড়ি ও একটি পিকআপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।

মঙ্গলবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহল দল উপজেলার মুকুন্দপুর এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পিকআপসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহল দল তাৎক্ষণিক ধাওয়া দিয়ে লক্ষ্মীবাজার এলাকা থেকে একটি পিকআপসহ উন্নতমানের ১,১৬১ পিস ভারতীয় শাড়ি জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৯ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

জব্দ করা শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft