সোমবার ২০ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটে প্রথম মিজান, পাসের হার ৬০ শতাংশ
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম   (ভিজিট : ১১৮৪)
প্রথম হওয়া শিক্ষার্থী মিজানুর রহমান

প্রথম হওয়া শিক্ষার্থী মিজানুর রহমান

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক ও সামাজিক বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৬০ শতাংশ। এ পরীক্ষায় সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মনজুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ‘বি’ ইউনিটে মোট ৯৩ হাজার ১০২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ শতাংশ (৭৬ হাজার ৭৫৫ জন)। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে (৩০-এর ওপরে) পাস নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৬০.৫০ শতাংশ (৪৬ হাজার ৬৩০ জন) শিক্ষার্থী। অপরদিকে, ৩০-এর কম নম্বর পেয়ে অকৃতকার্য হয়েছেন ৩৯ শতাংশ (৩০ হাজার ৮৯ জন)।

ফলাফলে দেখায়, সর্বোচ্চ ৮১.৫ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়া মিজানুর রহমান। এছাড়া এ বছর সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৬.২৫। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র ভরাট সংক্রান্ত ভুলের কারণে ৩৬ জন শিক্ষার্থীর খাতা বাতিল করা হয়েছে।

ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা গুচ্ছভুক্ত পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাঁদের ব্যক্তিগত ফলাফল সংগ্রহ করতে পারবেন। যোগ্য প্রার্থীদের পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় বিভাগ ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রম পূরণ করতে হবে।

ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব অধ্যাপক ড. মনজুরুল হক জানান, ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মিটিং করে দুপুরে ফলাফল ঘোষণা করেছেন। বাকি প্রক্রিয়া নির্দিষ্ট ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

ফলাফল সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় গুচ্ছভু্ক্ত ভর্তি পরীক্ষার দুই ইউনিট সম্পন্ন হয়েছে। বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পরবর্তী পরীক্ষাও (এ ইউনিট) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব বলে আশাবাদী।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft