শুক্রবার ২৬ জুন ২০২৬
কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৫২২)
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা খাল দখলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে খালটি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। অভিযানকালে কোটালীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক সাদ্দাম হোসেন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সদস্যরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাহমান ঐতিহ্যবাহী কুশলা খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু জানান, শতাধিক বছরের পুরনো এই খালটি আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেচসহ নানাবিধ কাজে খালটির পানি ব্যবহৃত হয়ে আসছে। খাল দখল হলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি খাল সচল রাখতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। কুশলা খালটি অবৈধভাবে দখল করা হয়েছে এমন তথ্য পাওয়ার পর জেলা প্রশাসকের নির্দেশনায় দ্রুত অভিযান চালিয়ে খালটি দখলমুক্ত করা হয়েছে। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/রাশেদুল মিলন

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft