বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
বিরামপুরে তেল না দেওয়া ও পরিমাপে কারচুপি: দুই পাম্পের জরিমানা
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:০৩ পিএম   (ভিজিট : ৩২৪)
দিনাজপুরের বিরামপুরে তেল না দেওয়া, অনিয়ম ও পরিমাপে কারচুপির অভিযোগে দুইটি ফিলিং স্টেশনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বিএসটিআইয়ের মেট্রোলজি পরিদর্শক মীর মো. সাইফ আলী। পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন বিরামপুর উপজেলা ভূমি অফিসের নাজির জিলকাদ হোসেন।

অভিযানে বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের মমতাজ তেল পাম্পের মালিক মোবাশ্বের আহমেদকে নির্ধারিত সীমার বেশি তেল মজুদ রেখে ভোক্তাদের তেল সরবরাহে অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিরামপুর পৌর শহরের রেলগুমটিস্থ শারমিন পাম্পের মালিক মোজাম্মেল হোসেনকে তেল কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৪৬ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরিন জানান, তেল কম দেওয়া এবং মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ না করার অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft