মঙ্গলবার ৯ জুন ২০২৬
পটুয়াখালীতে ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি আটক
প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম   (ভিজিট : ৪১৫)
পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ ১২ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিপুর ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ রফিক হাওলাদার (৪২), মোঃ কুদ্দুস হাওলাদার (৩৫) মহিপুর থানার বাসিন্দা, মোঃ শাহ আলম (২০) ও মোসাঃ শারমিন বেগম (১৯), কলাপাড়া থানার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহিপুর থানার একটি চৌকস দল ওইদিন রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে হাজীপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে চারজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ১২ কেজি গাঁজাসহ গাঁজা বহনে ব্যবহৃত একটি ট্রলি, তিনটি ব্যাগ এবং মাদক লেনদেনে ব্যবহৃত চারটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

এ ঘটনায় মহিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের খবর / রাশেদুল মিলন










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft