মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
চট্টগ্রামের সদরঘাটে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ এএম   (ভিজিট : ৪২৭)

চট্টগ্রামের সদরঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড-এর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে প্রায় ৩৭ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদরঘাট এলাকায় কর্ণফুলী নদী-তে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল বহনকারী ট্যাংকারের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ অভিযানে কোস্ট গার্ডের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশ নেয়।

অভিযান চলাকালে ‘ও.টি. কোরবান আলীশাহ’ নামের একটি ট্যাংকারে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ৩৭ লাখ টাকা মূল্যের ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত তেল ও ট্যাংকারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড জানায়, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft