শনিবার ১৩ জুন ২০২৬
গাজীপুরে নতুন প্রশাসক ইশরাক আহমেদকে ফুলেল শুভেচ্ছা
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৫:৫৮ পিএম  আপডেট: ০১.০৪.২০২৬ ৬:১০ পিএম  (ভিজিট : ৫২৮)
গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ। 

বুধবার (১ এপ্রিল) সকালে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত রাজনৈতিক-সামাজিক সমাগমে, যেখানে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন প্রশাসককে ফুল দিয়ে অভিনন্দন জানান। 

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট ড. শহীদ উজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাইফুল ইসলাম টুটুল, হাসিবুর রহমান মুন্না, খান জাহিদুল ইসলাম, কামরুজ্জামান শামীম, নাজমুল খন্দকার সুমন, ফরহাজ বিন প্রবালসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

গাজীপুর মহানগর জিয়া পরিষদের পক্ষ থেকে সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুভেচ্ছা জানান। তাদের সঙ্গে ছিলেন- সাংবাদিক মাজহারুল ইসলাম কাঞ্চন, হাসান আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

প্রশাসকের যোগদানের প্রথম দিনেই রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নতুন প্রশাসকের প্রতি ব্যাপক প্রত্যাশা ও জনসমর্থনের ইঙ্গিত বহন করে। 

দায়িত্ব গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ইশরাক বলেন, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার ওপর অর্পিত দায়িত্ব সততা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করবেন। তিনি বলেন,  গাজীপুরবাসীর সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। 

তিনি বলেন, জেলা পরিষদের কার্যক্রমকে জনমুখী ও কার্যকর করতে রাস্তাঘাট উন্নয়ন, ব্রিজ-কালভার্ট নির্মাণ, শিক্ষা সহায়তা, বৃত্তি-উপবৃত্তি প্রদান, ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নসহ বিভিন্ন খাতে সেবার মান বৃদ্ধি করে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবেন।  

উল্লেখ্য, ব্যারিস্টার ইশরাক বিএনপির শীর্ষ নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর পুত্র এবং বর্তমানে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে তার এই নতুন দায়িত্ব রাজনৈতিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft