বুধবার ২৪ জুন ২০২৬
বিরামপুরে বিয়ের দাবিতে অনশন, অবশেষে বিয়ে
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম   (ভিজিট : ৩৮৫)
দিনাজপুর জেলার বিরামপুরে এক কলেজছাত্রী প্রেমিকা বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন। অবশেষে অনেক নাটকের পর করা বিয়ে। উচ্ছুক জনতা এক নজর দেখার জন্য ভীড় জমাচ্ছে।এনিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিরামপুর উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে প্রেমিক ফিরোজ কবির (২২) এর বাড়ির সামনে খড়ের পালার উপর বিয়ের দাবিতে অবস্থান নেন মাহাবুবা আক্তার মিম (১৭) নামে এক কলেজছাত্রী। বিয়ের আশ্বাসে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক হলেও বিয়ে না করায় কলেজছাত্রী প্রেমিকা প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করে।

এ ঘটনার পর থেকেই প্রেমিক ফিরোজ কবির কৌশলে বাড়ি থেকে পালিয়ে গা-ঢাকা দেয় ফিরোজ কবির। এতে পরিস্থিতি আরও বেগতিক ও উত্তপ্ত হয়ে ওঠে।

অনশনরত অবস্থায় মাহাবুবা আক্তার মিম(১৭)  জানায়, বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখার পর এখন আমাকে এড়িয়ে যাচ্ছে ফিরোজ (২২)। নিরুপায় হয়ে প্রেমিক ফিরোজ এর বাড়িতে অবস্থান নিতে বাধ্য হউ।

এদিকে ফিরোজের বাবা আব্দুল কাদের জানান, আমার ছেলে নিখোঁজ এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, মেয়ের পক্ষ থেকেই আমার ছেলেকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল।

ঘটনার পরিপ্রেক্ষিতে ১নং ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্যবৃন্দ ও গ্রামবাসী বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। তবে দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে  মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ছেলের নিজ বাড়িতেই মেয়ের অভিভাবকদের উপস্থিতিতে আপোষ-মিমাংসার মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা মোহরানা নির্ধারণ করে বিয়ে সু-সম্পূর্ণ করা হয়। বিয়ে সু-সম্পূর্ণ হওয়ার পর মাহাবুবা আক্তার মিম (১৭) অনশন ভাঙ্গে।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, এবিষয়ে কেউ অভিযোগ করে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিতাম। তবে পরে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ,গ্রামবাসী, ছেলে-মেয়ের অভিভাবকেরা বিষয়টি মীমাংসার মাধ্যমে বিয়ে সু-সম্পূর্ণ করেছেন।

আজকালের খবর /আরএম









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft