শনিবার ৪ এপ্রিল ২০২৬
পদত্যাগ করলেন বিচারপতি রেজাউল হাসান
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৬:০২ পিএম   (ভিজিট : ২৭৪)
দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকায় হাইকোর্ট বিভাগের জ্যৈষ্ঠ বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। 

এর আগে বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।

আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়।

অভিযোগে বলা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তাঁর নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তাঁর ১৩ লাখ শেয়ার বাতিল হয়, যা আবেদনকারীর দৃষ্টিতে ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
পাকুন্দিয়ায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
সরকারি পাটবীজ সংরক্ষণের অপরাধে কৃষি কর্মকর্তা ও দোকানিকে অর্থদণ্ড
জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-প্রতিনিধিকে গোপনে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পঞ্চগড়ে শিক্ষকের শেষ কর্মদিবসে রাজকীয় বিদায়
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft