মঙ্গলবার ৩১ মার্চ ২০২৬
ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছে সরকার
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : )
আওয়ামী লীগ আমলে তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা; যারা বিভিন্নভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, যেটা সংসদ সদস্য আজকে এখানে বলেছেন; আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছি। এ ধরনের অমুক্তিযোদ্ধা; যারা তন্ত্র-মন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারা নিজেরাও বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, তাদের শনাক্ত করতে আমরা কাজ করছি।

আশা করি অল্পদিনের মধ্যে আমরা এ ধরনের ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং জাতিকেও জানাতে পারবো বলে যোগ করেন আহমেদ আযম খান।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর
ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো ইতালি
ঢাকার বিমানবন্দরে আবার জিয়া নাম ফিরবে কিনা জানালেন মন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘রাজপথের পরীক্ষিত ও মেধাবী ছাত্রদের নেতৃত্বে আসুক আগামী ছাত্রদলের কমিটি’
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম বাঁধন ভূইয়ার ইন্তেকাল
সোনাতলায় জেলা পরিষদ প্রশাসক জাকিরকে গণসংবর্ধনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft