রবিবার ২৯ মার্চ ২০২৬
তাপমাত্রা নিয়ে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : )
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় রবিবার(২৯ মার্চ) তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বেলায় ঢাকাবাসীকে বাড়তি গরমের মুখোমুখি হতে হতে পারে।

রবিবার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা নগরজীবনে অস্বস্তি আরও বাড়াতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিতে পারে।

এদিকে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার এই পরিস্থিতিতে বিশেষ করে দুপুরের দিকে গরম ও ভ্যাপসা অনুভূতি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং শিশু ও বয়স্কদের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
রামগঞ্জ-চাঁদপুর সড়কে বিশ বছরে লাগেনি উন্নয়নের ছোঁয়া
গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি : স্বাস্থ্যমন্ত্রী
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি বাবলুর রহমান খান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাষ্ট্রীয় শোক ছাড়াই ‘মুখ ও মুখোশ’ গায়িকা চিরনিদ্রায় শায়িত
উৎসবের কফিনে রাষ্ট্রীয় সিলমোহর: লাশের মিছিলে ঈদ মোবারক!
কোটালীপাড়ায় স্বাস্থ্যকমপ্লেক্সে ঢুকে রোগীকে কুপিয়ে আহতের অভিযোগ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft